Subscribe Us

আমিও বদলে যাবো। _____অরন্য হাসান দেলোয়ার।

 
আমিও বদলে যাবো।

_____অরন্য হাসান দেলোয়ার। 


একদিন বদলে যাবো,দেখে নিও

যেমন সাপ তার খোলস বদলায়

পুরোনো আমাকে বদলে নতুন মোড়কে

নতুন কোন গন্ধে রুপে আবির্ভাব হবে আমার।


অবহেলায় জরাজীর্ণ বাড়ি ঘিরে ফেলে

অযাচিত আগাছা,

মাকড়সার জাল,আর বিভিন্ন প্রজাতির পোকামাকড়ের 

আবাসস্থল হয়ে উঠা আমার দেহখানা

একদিন চাকচিক্য রুপ ফিরে পাবে।

যদিও এই পুরোনো স্মৃতি আর অযাচিত যন্ত্রণা 

ঝেড়ে ফেলতে খুব কষ্ট হবে আমার।


রাতের অন্ধকার শেষ হয়,সুর্যের আলোয় ঝলমল করে

নতুন ভোর,

শুকনো পাতা ঝরিয়ে নতুন পাতায় বসন্ত আসে

ফুলের সৌরভে ভরে যায় চারপাশ, 

আমিও পুরাতন পণ্যের নতুন মোড়কে হাজির হবো

নতুন বিশ্বাসে,আশ্বাসে।

অচেনা গন্ধে মাতাল করবো আবার।


©Aranna Hasan Delwar. 

#everyonefollowers #poem #poemlove #motivated #poetry #জাতীয়কবিপরিষদ 

#kobitabela #WestBengal #Bangladesh #বাংলাদেশ

Post a Comment

0 Comments