সহজাত সম্পর্ক।
_____অরন্য হাসান দেলোয়ার।
কোন কিছু ধরে রাখতে চেও না।
কেউ যদি সেচ্ছায় হাত ছেঁড়ে দেয়
সে হাত আঁকড়ে রেখো না,
একদিন পথের শেষে ফিরে আসবে
সুর্য ডোবার সময় রক্তিম সন্ধ্যায় তোমার বারান্দায়।
ভালোবাসা মুক্ত,তাকে খাঁচায় পোষ মানাতে যেও না
যে পোষ মানার সে এমনিতেই মানবে
বিনিময় ছাড়াই ডুবে থাকবে প্রেমের জলে।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশ ছুঁতে যেও না
যা নাগালের বাইরে
তাকে কাছে টানা বোকামি,জীবনের ঝুঁকি থাকে।
মনের দরজা খুলে রেখো
বদ্ধ ঘরে কেউ থাকতে চায় না,
যত্ন করো,আদরে রেখো তাকে ভালোবাসার উমে।
©Aranna Hasan Delwar.
#everyonefollowers #জাতীয়কবিপরিষদ #poetry #poem #poemlove

0 Comments