Subscribe Us

আমি ওই নদীতেই ডুব দিমু _____অরন্য হাসান দেলোয়ার।

 

আমি ওই নদীতেই ডুব দিমু

_____অরন্য হাসান দেলোয়ার। 


আন্ধার রাইতে আমি তুমারে চান্দ দেহামু

হাইসো না মাঝি,একবার লও আমার লগে

বৈঠা লইয়া আহো,নাও ছাইড়া মাঝ নদীতে 

আমারে লইয়া যাও,ভরা পূর্নিমার চান্দ দেহামু।

বিশ্বাস অয় না আমারে?

ক্যান বিশ্বাস অয় না কও দেহি?

আমার কোন জিনিষটা তোমার দেহা অয় নাই?

তুমিই তো কইছিলা মাঝি,

নিজের নিশ্বাসেরে তুমি বিশ্বাস না কইরলেও

আমারে তুমি ঠিকই বিশ্বাস করো

তোমার কান্দের গামছাটার লাহান

আমারেও তুমি তোমার লগেই রাখবা চিরটাকাল

আইজ ক্যান অমন কইরা মুখ ফিরাই লইতাছো?

নাকি বন্দরে নতুন কুনো মাইয়া পছন্দ অইছে তোমার?

রঙিন কাপড় উঠাইয়া দেখাইছে কিছু?

পুরুষ মাইনষের এই এক স্বভাব,

নতুন মাংসের স্বাইদ পাইলেই অইলো

ক্যামনে পারলা মাঝি?

অমন কামডা করতে ক্যামনে পারলা?

কইছিলা লুঙির গিঠটার লাহান

আমারেও গিঠঠা দিয়া রাখবা

কোন ঝড় তুফানে হারাইতে দিবানা।

আইজ সব ভুইল্যা গেলা?

তুমি ভালা কইরাই জানো তোমার লেইগ্যা

আমার পরান কতখানি কান্দে?

আমার বুঝি ওই নদীতেই ডুইবা মরণ লাগবো।

হ,আমি ওই নদীতেই ডুব দিমু।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments