Subscribe Us

রমণীর চাওয়া ____অরন্য হাসান দেলোয়ার।

 


রমণীর চাওয়া

____অরন্য হাসান দেলোয়ার।

অত বেশি কিছু তো চাইনি
চেয়েছিলাম আর একটু কম,
কোন এক ছুটির দিনে মধ্য দুপুরে
বুকের পরে মাথা রেখে একটু খানি ঘুম।

খুব বেশি কিছু তো চাইনি
চেয়েছিলাম আরও একটু কম
এক বিকেলে হাতটি ধরে হাঁটুক কিছু পথ
খোঁপা খুলে এলো চুলে
হাত বুলিয়ে প্রকাশ করুক মত।

অনেক বেশি চাওয়ার ছিলো না
চেয়েছিলাম ভীষণ রকম কম,
সাঁজের বেলা পাখি ফেরার সময় হলে ঘরে
বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখার ফাঁকে
ডাক দিক কেউ প্রিয়া বলে একটু মিষ্টি স্বরে।

©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments