Subscribe Us

সন্দেহ ____অরন্য হাসান দেলোয়ার।

 

সন্দেহ

____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি বিশ্বাস করো আমাকে? করো?

অফিস কলিগ সাথে লাঞ্চ অথবা কফি'র টেবিলে,

বুকের কাছে মাথা নিয়ে শুকছি কোন গন্ধ!


হয়তো অফিস ছুটির পর,অন্য কোন নারীর বাহুডোর 

হয়তো তার চুলে দিচ্ছি গুজে ফুল জবা কিংবা টগর

হাতে হাত রেখে চোখের দিকে তাকিয়ে

লিখছি নতুন কোন কবিতা দেহকাব্য নামে।


ছুটির দিনে পরিপাটি হয়ে বের হলে

ফের সন্দেহ জাগে মনে,এই বুঝি সে গেলো

প্রাক্তনের সাথে ডেটে!

সব বুঝি আজ শেষ,ডুব দিলো কি জলে?

এই বুঝি ছিলো শেষে,চরিত্রহীন এক ছেলে।


পাশের ফ্লাটের ভাবি,ভীষণ রকম সুন্দরী 

বললে কথা দাঁড়িয়ে সিরি পাশে উঠা নামার কালে

দেখছো যখন তুমি,পোড়া গন্ধ নাকে আসে 

তোমার হৃদয় যায় বুঝি খুব জ্বলে?

সন্দেহ করে নিজে পুড়েছো যত

তার চেয়ে বেশি পুড়িয়েছো আমায় 

বুকটা চিরে দেখাতে পারতাম যদি ক্ষত।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments