Subscribe Us

তোমার প্রেম আমাকে বেশ্যা করেছে। ____অরন্য হাসান দেলোয়ার।

 

তোমার প্রেম আমাকে বেশ্যা করেছে। 

____অরন্য হাসান দেলোয়ার। 


আমি একদিন কৃষ্ণচূড়া গাছ হয়েছিলাম

ফাগুনের সকালে তুমি আসবে

আমি কৃষ্ণচূড়া রঙে রাঙাবো তোমায়।

তুমি এসেছিলে ঠিকই___

তোমার হাতে ছিলো কুঠার

সেই কুঠারের আঘাতে টুকরো টুকরো করলে

আমার শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ। 

সেই থেকে আমি এই শহরে ছেড়ে দিয়েছি

পাহড়ের কোল ঘেষে আজও একাকিত্ব 

দাঁড়িয়ে আছি আমি।


একদিন পাখি হয়েছিলাম

বসন্তে তোমাকে গান শোনাবো বলে।

তুমি বাসন্তী রঙে রঙিন হয়ে যখন আসবে তুমি

বসবে বেলকনি ঘেসে,

আমি গাইবো প্রেমের গান।

তুমি এসছিলে ___ তোমার হাতে ছিলো

শিকারী বন্দুক,যার গুলিতে ছিদ্র করেছো আমার বুক

আমি লুটিয়ে পড়ে ছিলাম তোমার পায়ের কাছে

এতটুকু করুণা দেখতে পাইনি তোমার চোখে।

সেই থেকে আমি এই শহর ছেড়ে অনেক দূর

পাহাড় ঘেরা এক অরন্যে কৃষ্ণচূড়ার ডালে বাসা বেঁধেছি।


একদিন আমি ফুল হয়েছিলাম

তোমার বাগানে ফুটবো বলে

সুবাস ছড়াবো তোমার আঙিনায়।

তুমি যখন বাগানে পায়চারি করবে

তখন আমি ছুঁয়ে যাবো তোমায় নিরবে

তুমি বাগানের সকল ফুল উপরে ফেললে

পায়ের নীচে পিষে দলে চলে গেলে

এতটুকু মায়া হয়নি তোমার,খারাপ লাগেনি 

সেই থেকে এই শহরে আমি নেই

যদিও আমাকে তুমি শহরে দেখতে পাও

সেটা বানিজ্যিক রুপে

আমি এখন টাকায় বিক্রি হওয়া ফুল

যে কেউ যখন তখন নিয়ে যেতে পারে আমায়।


তোমার প্রেম আমাকে বেশ্যা করেছে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments