Subscribe Us

বাঁচুক প্রেম তোমার আমার _____অরন্য হাসান দেলোয়ার।



 বাঁচুক প্রেম তোমার আমার

_____অরন্য হাসান দেলোয়ার। 


হয়তো তোমার জন্য

তুমুল ঝড় বৃষ্টি মাথায় নিয়ে

তোমার বাড়ির উল্টো পাশে

বেলকনির দিকে তাকিয়ে কতটা সময়

গিয়েছে কেটে,কত রাত হয়েছে ভোর। 


কিছু ভুল কিছু শুদ্ধ জানা হয়নি আজও

তোমার মনের অলিন্দ জুড়ে

একটি নামের মিছিল চলে,একটি মাত্র শব্দ

কথার মিছিল থামিয়ে দিয়ে কতদিন ছিলাম স্তব্ধ। 

তোমার বুকের কোমলতায়

আবেগী সেই ভালোবাসায় কি করেছি নষ্ট?


কিছু জানা আর,কিছু অজানা ভুল কি ছিলো? 

বদ্ধ ঘরে আমার উপরে

কেমন করে কি যে হলো,খুললো লজ্জার বেশ

এমন হোক চাওনি তুমি,চাইনি আমি ভিঁজছে ভিঁজুক কেশ।

তারপর সেই অনেকগুলো দিন

শূণ্য বুকের বাঁ পাশটাতে ভীষণ রকম যন্ত্রণা। 


ভুলের পরেও শুদ্ধ হয় জীবন

সব শেষেরও পথ থাকে

তবে কেন তুমি আমি এতো দূরে এতটা দিন

নতুন শুরু নতুন পথে হাঁটতে কি পারি না সব ভুলে?

হাত বাড়ালেই ধরতে পারি

সেই অপেক্ষাতেই সময় দিচ্ছি পাড়ি

আসুক আবার নতুন ভোর,খুলুক নতুন দ্বার

বাঁচুক প্রেম নতুন করে তোমার আমার।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments