Subscribe Us

বলার ছিলো কিছু ____অরন্য হাসান দেলোয়ার।

 

বলার ছিলো কিছু

____অরন্য হাসান দেলোয়ার। 


অনেক কিছু ছিলো বলার, 

যদি সেদিন আসতে

হাতটি ধরে আমার পাশে 

একটু যদি বসতে।


ভালোবাসি এই কথাটি

হলো না তাই বলা,

এখন তুমি আমি ভিন্ন পথে

হয় না একসাথে পথ চলা।


চৈত্রের পাতা ঝড়া দিন ছিলো

আকাশে মেঘ ছিলো,হতে পারতো বৃষ্টি 

আসতে যদি নীল শাড়িতে 

ক্লান্তহীন দেখতাম তোমায় মেলে দু'দৃষ্টি।


চৈতালি রাতে চাঁদেরও সাথে

জ্যোৎস্নার স্নানে যদি তুমি থাকতে

নতুন এক দিনের সুচনা হতো

চিরদিন আমার বুকে তুমি থাকতে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments