Subscribe Us

একবার ভালোবেসেই দেখো। ____অরন্য হাসান দেলোয়ার।

 

একবার ভালোবেসেই দেখো। 

____অরন্য হাসান দেলোয়ার। 


পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে পাহাড়ে ঘেরা,তুমি যে শব্দ তার দিকে ছুঁড়ে দিবে প্রতিধ্বনি রুপে তা তোমাকেই ফিরিয়ে দেয়া হবে।

মানুষের বুকে হৃদয় সেইরকম একটি স্থান।

ভালোবেসে তুমি যার নাম লিখে রাখবে সেই নাম প্রতিধ্বনি হয়ে ফিরে আসবে বারবার।

তুমি ভালোবেসে দেখো_

তোমার কষ্টগুলো ঝরে যাবে ফুলের মতো

বাতাসে উড়ে বেড়াবে তুলোর মতো।

নদীর জলের মতো বয়ে চলে যাবে অনেক দূর

বৃষ্টির জলের মতো ফিরে আসবে রিনিঝিনি সুর হয়ে।


তুমি ভালোবেসে দেখো_

অনেক ভীড়ের মধ্যে তোমার একা লাগবে

সাধারণ চাঁদকে মনে হবে পূর্নিমার চাঁদ।

ভাতকে মনে হবে বিরিয়ানি

পানিকে মনে হবে জান্নাতের শাহি সুরা

আর সাধারণ নারীকে মনে হবে অপ্সরী।

ভালোবাসায় ভীষণ এক যাদু আছে

সকল কিছুর অভাব অনটন দূর করে দিতে পারে এক নিমিষে।

তুমি একবার ভালোবেসেই দেখো।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments