মৃত্যু যেদিন এসেছিলো শিয়রে
____অরন্য হাসান দেলোয়ার।
একদিন রাতে শিয়রে এসে দাঁড়ায় মৃত্যু
বলে তোমার যাবার সময় হয়েছে,
তোমাকে নিয়ে যেতে বলেছে তোমার প্রতিপালক।
আমি শোয়া থেকে উঠে বসলাম,বললাম
এতদূর থেকে এসেছেন,বসেন সময় থাকলে কিছুক্ষণ গল্প করি।
মৃত্যু মুচকি হেসে বসলেন পাশে,
আমি তার হাসির প্রেমে পড়ে গেলাম
এতো সুন্দর হাসি আমি এই পৃথিবীর বুকে কারো মুখে দেখতে পাই নাই।
আমি তাকে জিজ্ঞাসা করলাম,সময় কি শেষ?
তিনি আবার হাসলেন_ জ্বি,সময় ফুরাবার আগে আমার আসা নিষেধ আছে।
আমি আমার পিছনের সকল পাপ কাজগুলোর কথা মনে করতে থাকলাম।
পূণ্যের সংখ্যা নেহায়েত কম।
যা আছে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ।
মৃত্যু আবার হাসলেন_বললেন পাপ পূণ্যের হিসাব করতে হয় যৌবনে,এখন নয়।
আমি মৃত্যুর হাত ধরে হেঁটে চললাম আমার গন্তব্যে।

0 Comments