Subscribe Us

প্রিয়___ ____অরন্য হাসান দেলোয়ার।

 

প্রিয়___

____অরন্য হাসান দেলোয়ার। 


প্রিয়,তুমি নাকি শহর ছেড়ে গ্রামে ফিরে গেছো?এই শহরের বুকে অজস্র স্মৃতি রেখে গ্রামে কি করে থাকো?

ঢাবি হল,টিএসসি,নীলক্ষেত সোহরাওয়ার্দী উদ্যান দোয়েল চত্বর,নাজিরা বাজারের সুরু গলি ধরে বুড়িগঙ্গার পাড়ে লঞ্চের ছাঁদে অথবা খোলা নৌকায়

ঘুরে বেড়ানো সবকিছু ভুলে গেলে কেমন করে?

আমার কথা না হয় বাদই দিলাম_

আমার শাড়ির আঁচল,চুলের গন্ধ,বুকের কোমল স্পর্শ 

এগুলো তুমি অনেক আগেই ভুলে গেছো সে আমি জানি।

না-কি আমার স্মৃতি ভোলার জন্য শহর ছেড়েছো?

তুমি না বলেছিলে,আমাকে ভুলতে তোমার দুমিনিটের বেশি তিন মিনিট লাগবে না!

আজ তাহলে শহর ছেড়ে পালালে কেন?

বুকের গহীনে এখনো রক্ত ঝড়ে?বিস্ফোরণ হয়?

গ্রামের শীতল মাটিতে পা দিয়ে হাঁটার সময় কি

শহরের শক্ত পিচ ঢালা রাস্তার কথা মনে পড়ে না?

নদীর স্বচ্ছ জলে তাকিয়ে থেকে কি আমার চোখের কথা মনে পড়ে না?

গ্রামের সুনীল আকাশ দেখে কি আমার বুকের কথা মনে পড়ে না?

আমার বুকের আকাশ জুড়ে শুধু তুমি নামের ঘুড়ি ছাড়া আর কোন ঘুড়ি নেই।

তুমি তো পালিয়ে বেঁচেছো,আমি কি করে বাঁচি?

প্রতিটি দিন রাত তোমার স্মৃতির শাবল চলে বুকের অলিন্দে,

যন্ত্রণার পাথরের আঘাতে রক্তাক্ত হয় হৃদয়। 

এ কেমন ভালোবাসা তোমার? বিশ্বাস রাখতে পারলে না আমার উপর?

কিভাবে পারলে অবিশ্বাসের অনল জ্বালাতে বুকের গহীনে? 

কিভাবে পুড়িয়ে হত্যা করলে আমার নিষ্পাপ ভালোবাসা?

তুমি গ্রামের সবুজের স্নিগ্ধতায় ভালো থেকো।

যদি কখনো উড়তে ইচ্ছে করে চলে এসো,আমার বুকের আকাশ তোমার জন্য খোলাই রাখা আছে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments