Subscribe Us

তোমাকে চেয়েছি____অরন্য হাসান দেলোয়ার।

 

তোমাকে চেয়েছি

____অরন্য হাসান দেলোয়ার। 


তোমাকে চেয়েছি,ফিরে যাওয়া সুর্যের বিকেলে

যেখানে সন্ধ্যা নামে চাঁদের উঠোন জুড়ে 

গভীর রাতের নিরবতায় যেখানে রাত জাগা পাখি

জেগে থাকে গভীর অন্ধকারে।

তোমাকে চেয়েছি,চেনা পথের ধারে হিজলের তলে

যেখানে দুপুর থমকে থাকে দিঘির জলে,

সোনালী ধানের বুকে বাতাস দোল খেলে যায়

নির্জন নিরলায় একান্তে চেয়েছি তোমায়।


তোমাকে চেয়েছি,বসন্তে কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে 

ডুবে যাওয়া বিকেলের ঘোরে,

তৃষ্ণাতুর হৃদয় জেগে থাকে রাত গভীর বেদনায়

আশা খুঁজে পায় রাত শেষ ভোরে।

তোমাকে চেয়েছি,একান্ত আমার হৃদয় অলিন্দে

যেখানে জল ভরা নদী নিত্য ভাঙ্গে পাড়,

আকাশ ভরা জ্যোৎস্নার বৃষ্টি ঝরে তুমুল

যেখানে অপেক্ষায় প্রেম তোমার আমার।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments