মালিক আমার
_____অরন্য হাসান দেলোয়ার।
আমার মৃত্যু দেহ যখন নিয়ে যাবে গোরস্থান
তুমি অশ্রু ফেলো না চোখে__আমি যাচ্ছি
আমার চিরন্তন জন্মস্থান।
যেখান থেকে এসেছিলাম মায়ের গর্ভ পথ ধরে
সেইখানে যাচ্ছি আমি--তাই,কেঁদো না তুমি।
এই পৃথিবী তো আমার নয়,ছিলো না কখনোই
আমি ছিলাম মেহমান,স্রষ্টার মহিমা অপার
যতদিন ছিলো আদেশ,ছিলাম ধরণীর বুকে
আজ এসে গেছে ডাক,ডেকেছেন মালিক আমার।
তুমি দু:খ পুষো না মনে,পড়ো না ভেঙ্গে আবার
যদি চান মালিক,হবে দেখা নিশ্চয়ই ওপাড়।
যার সাথে ছিলো অনন্ত প্রেম,প্রেমিক যে জন আমার
আমি ফিরে যাচ্ছি সেই প্রেমের আহবানে,কেটেছে সকল আঁধার।
মৃত্যু মানে নয় সব শেষ,এখানেই সব কিছুর শুরু
অন্ধকার কবরের ভিতরেই রয়েছে আলোর পথ,
সেই নূরের আলোয় ফিরবো ঘরে,আপন নীড়ে হায়
আসিবার কালে করে এসছিলাম ফিরে যাবার শপথ।
আগুনের গোলা থেকে উঠে আসে ইব্রাহিম
কি মহিমা মালিকে আমার,রহমতের ভাণ্ডার,
তার দয়ার দুয়ারে যাচ্ছি ফিরে নিয়ে নতুন জীবন
তাই মৃত্যু তুমি বলো যাকে,সে দিয়েছে প্রাণ আমার।
আমি তো ছিলাম লাশ,যখন পৃথিবীর বুকে বিচরণ
করেছি কত গুনাহ হায়,যদি না করেন ক্ষমা
তাই তো ফিরে যাচ্ছি হাসি মুখে আজ কবরস্থানে
চাইতে দয়া রহমতের ঢাল,আছে পাপ যত জমা।
দুনিয়াবি সম্পদ বাড়ি গাড়ি,কিছুই তো আমার নয়
তবও অহংকারে ছিলাম ভুলে,মালিক দয়াময়,
আজকে আমার সব রেখে যাবার পালা,থাকুক সব
আমি যাবো নি:স্ব হয়ে,যদি মালিকের দয়া হয়।
©Aranna Hassan Delwar.

0 Comments