Subscribe Us

আমি বারবার নষ্ট হয়ে যাই। ____অরন্য হাসান দেলোয়ার।

 

আমি বারবার নষ্ট হয়ে যাই। 

____অরন্য হাসান দেলোয়ার। 


আমি বারবার নষ্ট হয়ে যাই,

এই সমাজ বাস্তবতার কাছে আমি বড্ড অসহায়।

আমি বারবার নষ্ট হয়ে যাই। 

হে আমার স্রষ্টা আমাকে শুদ্ধ করো,পবিত্র করো।

আমি তোমার সান্নিধ্যে আসতে চাই।

আমার রুহ'কে তোমার জ্ঞানের আলোয় আলোকিত করো,।

যেমন করেছিলে আমার নবীকে

মিথ্যা মোহের নেশাগ্রস্ত থেকে আমাকে মুক্ত করো।


আমি বারবার নষ্ট হয়ে যাই 

আমার আমিত্বকে ধ্বংস করে

তোমার প্রেমে ডুবতে দাও

চাকচিক্যময় এই ধোঁকার হাত থেকে

অনুগ্রহ করো

আমাকে সত্য সুন্দরের পুজারি করে নাও

আমি তোমার এবাদতে মশগুল হতে চাই।

যেমন মসগুল রেখেছিলে আমার নবীকে।

আমার সকল চাওয়া পাওয়াকে তুমি তুচ্ছ করে

আল্লাহ আকবর,তুমিই আল্লাহ আমার জন্য সর্বশ্রেষ্ঠ 

এই বিশ্বাস অন্তরে চির জাগ্রত করে দাও।


আমি বারবার নষ্ট হয়ে যাই, 

যে পবিত্রতায় আমার রুহ'কে তুমি 

পাঠিয়েছিলে এই পৃথিবীর বুকে

আমি সেই পবিত্রতা অর্জনে তোমার সাহায্য কামনা করছি।

আমাক রুহ'কে সকল মোহ মায়া মুক্ত করে

তোমার সান্নিধ্যে নিয়ে যাও

আমি দারিদ্রতা আর ক্ষুধার মধ্য দিয়ে তোমাকে চাই।

তোমাকে আমার হৃদয়ে ধারণ করার মতো পবিত্র করে দাও।

আমি বারবার নষ্ট হয়ে যাই। 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments