তোমাকে বলা হয়নি
___অরন্য হাসান দেলোয়ার।
তোমায় লেখা চিঠি কি করে পৌছে দিবো?
তোমার ঠিকানা তো জানা নাই।
একদিন মেঘকে ডেকে তোমার ঠিকানা জানতে চাইলাম, মেঘ বললো খোঁজ নিয়ে জানাবে।
অনেক দিন পর মেঘ এসে জানালো
তন্নতন্ন করে খুঁজেও তোমার ঠিকানা পাওয়া যায় নাই।
অথচ চিঠিটা তোমাকে দেয়া ভীষণ দরকার
আমার যা কিছু বলার ছিলো তোমাকে
সব ওই চিঠিতে আমি লিখেছি।
তোমার মুখোমুখি হয়ে অনেকবার বলতে চেয়েও
বলতে পারিনি,সব ভুলে যেতাম তোমার সামনে দাঁড়ালে।
একদিন একটি নক্ষত্রকে জিজ্ঞাসা করলাম তোমার ঠিকানা,
মেঘের মতো নক্ষত্রও একই কথা বলেছিলো।
আচ্ছা মানুষ মরে গেলে কোথায় যায়?
সেই ঠিকানা কেউ কি জানে না?
©Aranna Hasan Delwar.

0 Comments