Subscribe Us

পৃথিবী ফিরে যাচ্ছে আদিম যুগে। ____ অরন্য হাসান দেলোয়ার।


পৃথিবী ফিরে যাচ্ছে আদিম যুগে।

____ অরন্য হাসান দেলোয়ার। 


দিন গুলো দ্রুতই ফুরিয়ে যায়,সময়ের ঘড়ি ইদানিং খুব দ্রুত ঘুরছে!

সুখের সময় গুলো ক্ষীণ আর যন্ত্রণার সময় হয় দীর্ঘস্থায়ী। 

মানুষের নাকি বয়স বাড়ে,আজকাল অনেকেই বয়স লুকায়।

অথচ বয়স কমে মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ। 

আচ্ছা বয়স লুকালে কি বেশিদিন বাঁচা যায়?


আমি বয়স লুকাতে জানি না,তাই কখনো প্রেমিক হতে পারিনি।

মেয়েরা আগে কম বয়সির প্রেমে পড়তো,আর আজকাল বেশি বয়সী মানুষের প্রেমে পড়ে।

আগে মানুষ কুমারী মেয়ের প্রেমে পড়তো,

আর আজকাল বিবাহিত মেয়েদের চাহিদা বেশি।


পৃথিবীর যত আয়ু কমছে মানুষের পাগলাটে আচরণও ততই বাড়ছে,

মানুষ দিনে দিনে আধুনিক হচ্ছে? আধুনিকতার অর্থ মানুষ বোঝে?

আধুনিক অর্থ হলো মানব প্রেম,ভালোবাসা আর ধৈর্য।

অথচ মানুষের আচরণ আমাকে আদিম যুগের কথা মনে করিয়ে দেয়।


এখন মানুষ মানুষকে আগুনে পুড়িয়ে মারে,

নারীর উপর হয় বিকৃত যৌনাচার 

টুকরো টুকরো করে করা হয় হত্যা

এগুলো তো আদিম যুগের মানুষের কাজ ছিলো।

তাহলে আমরা আধুনিক হলাম কোথায়?

পোশাকে সাজসজ্জায় আধুনিকতাকে কি আধুনিকতা বলে?

আমরা দিনে দিনে আদিম যুগে ফিরে যাচ্ছি।


তোমার প্রেমে পড়েছি কারণ আমার তোমার শরীর পছন্দ হয়েছে

তোমার সুউচ্চ সুডৌল স্তন,আর আকর্ষণীয় ঠোঁট 

চিবুক,কোমড় আমাকে আদিম সুখ দেয়।

তাই তো তোমাকে একান্তে পাবার পর আমার প্রেম হাওয়ায় মিলে যায়,

আমি হয়ে যাই অন্য এক পুরুষ।

Post a Comment

0 Comments